কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১১ মার্চ ২০২৪
পুস্পস্তবক অর্পণ সংবর্ধনা আলোচনা সভাসহ নানা আয়োজনে কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

পরে পুলিশ লাইনসের শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

পরে কর্তব্যরত অবস্থায় শাহাদত বরণকারী পুলিশ সদস্যদের পরিবারকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় কুমিল্লা ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

You might like