

নওগাঁ প্রতিনিধি : গত ৯ মার্চ (শানিবার) ১০ নং নূরুল্যাবাদ ইউনয়িন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মাষ্টার জাইদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছেন মান্দাবাসী ।
এ সময় উপস্থিত ছিলেন থানা আমীর ডাঃ আমিনুল ইসলাম, থানা সেক্রেটারী মোঃ মোয়াজ্জেম হোসেন, ৪ নং মান্দা ইউপি চেয়ারম্যান ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, ১০ নং নূরুল্যাবাদ ইউনয়িন পরিষদ প্রয়াত চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী প্রামানিকের সন্তান ডাঃ সিদ্দিকুর রহমান প্রামানিক, শাহাদত হোসেন, মাওলানা মোঃ আব্দুল কাইয়ম সুপার, থানা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ রাকিব চৌধুরী, থানা কর্মপরিষদের সদস্য মোঃ মাহবুবুর রহমান, থানা কর্ম পরিষদের সদস্য মোঃ আয়নাল হক, মাষ্টার আতাউর রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ এনামুল হক, দরুল হুদা, মোঃ ফরহাদ হোসেন।

নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার মোঃ জাইদুর রহমান সংবর্ধনা কালে অঝরে চখের পানি ফেলে ইয়াছিন ভাই ইয়াছিন ভাই বলে তার ছেলে ডাঃ সিদ্দিকুর রহমান ও শাহাদাত হোসেন কে জড়িয়ে ধরে এবং তার গলার মালা ছেলেকে পরিয়ে দিয়ে বিজয় ভাগাভাগি করে নেয়। তার ছেলেরা মরহুম বাবার কথা মনে করে হাউ মাউ করে কেঁদে জড়িয়ে ধরে এসময় খুব আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনির্বাচিত চেয়ারম্যান বলেন অত্র ইউনিয়নের দলমত নির্বিশেষে নিজেদের মেধা, শ্রম, মূল্যবান সময়, অর্থ সহ সার্বিক বিষয়ে নিঃস্বার্থভাবে সকল জনগণ আমাকে ভালোবাসা-আদর-স্নেহ দিয়ে আলিঙ্গন করে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি মনে করি এই বিজয় কারো একার বিজয় নয়, এ বিজয় মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামানিকের, এ বিজয় আপনাদের সকলের। আমি আশা করি, বিগত দিনগুলোতে আপনারা যেভাবে পাশে দাঁড়িয়ে ছিলেন, আগামী দিনগুলোতে ঠিক সেভাবে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখলে ইয়াছিন ভাইএর অসমাপ্ত কাজ তার স্বপ্নের মডেল ইউনিয়ন উপহার দেওয়ার চেষ্ঠা করবো ইউনিয়নবাসীদেরকে আমি অনেক ভালবাসি, তারাই আমার আপনজন। আমার জীবনের শেষদিন পর্যন্ত তাদের সাথে মিলেমিশে থাকতে চাই। তাদের সেবক হয়েই বাকিটা জীবন কাটাতে চাই। অর্থ আধিপত্য কিংবা পেশি শক্তি দিয়ে নয়, ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। মানবসেবা ও জনকল্যাণমুখী কাজের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পরবো ইনশা আল্লাহ।
মরহুম চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামানিকের ছোট সন্তান ডাঃ সিদ্দিকুর রহমান বলেন, আমার বাবার প্রতি যে অন্যায় করা হয়েছে ৭০ বছরের একজন মানুষকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, অমানুষিক নির্যাতন করা হয়েছে , মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে তাকে মানুষিক ভাবে কষ্ঠ দেওয়া হয়েছে তার জবাব মানুষ ব্যলটের মাধ্যমে প্রদান করেছে। আজকের এই বিজয় বাবার প্রতি নূরুল্যাবাদ বাসীর ভালবাসার বহি প্রকাশ। নবনির্বাচিত চেয়ারম্যান জাইদুর আঙ্কেল নিসন্ধেহে একজন ভালো মানুষ আমি আঙ্কেল কে অভিনন্দন জানাই। মানুষ তাকে নিয়েও যাদি কখনো মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্ঠা করে তাহলে আমরা আইনের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য নিজেদর প্রস্তুত রখবো। আমরা আর আর কোন ভালো মানুষের গায়ে আপবাদ দেওয়া মেনে নেব না। আমাদের প্রত্যেকের আবস্থান থেকে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করবো ইনশা আল্লাহ।
থানা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ রাকিব চৌধুরী বলেন নবনির্বাচিত চেয়ারম্যান জাইদুর রহমান ভাই একজন আল্লাহ ওয়ালা খোদা ভীরু মানুষ আজকের এই বিজয়ের দিনে তিনি রোজা ছিলেন তিনি সবসময় মুচকিহেসে বলতেন আমার জন্য যেটা মঙ্গল মহান আল্লাহ যেন সেটাই করেন। রাকিব চৌধুরী আরো বলেন নূরুল্যাবাদ বাসী নিসন্ধেহে এবারেও সঠিক সিন্ধান্ত নিয়েছে। তারই ফলশ্রুতিতে একজন ভালো মানুষকে চেয়ারম্যান হিসেবে পেয়েছে আমি জাইদুর ভাইকে অন্তরের অন্তর স্থল থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই।










