যমুনা শপিংমলে স্মার্ট থিংকের আরো একটি শো রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
নতুন ও পুরাতন মোবাইল কেনা-বেচার সুবিধা নিয়ে রাজধানী ঢাকার যমুনা শপিংমলে শুভ উদ্বোধন করা হলো স্মার্ট থিংকের আরো একটি শো রুম।

বিকেলে যমুনা শপিংমলের লেভেল-৪ এর ডি ব্লকের ০০২৩বি- এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট থিংকের প্রতিষ্ঠাতা মঈন আহাম্মেদ, যমুনা ফিউচার পার্ক মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি হুমায়ুন কবির সহ আরো অনেকে।

এসময় মঈন আহাম্মেদ জানান, ৬ বছর আগে যমুনা শপিংমলের লেভেল-৪ এর সি ব্লকে ০০৬সি শু রুমে স্মার্ট থিংকের যাত্রা শুরু হয়। ক্রেতা ও বিক্রেতাদের নানা সুবিধার কারণে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি সবার প্রিয় হয়ে উঠে। তার ধারাবাহিকতায় স্মার্ট থিংক আরো বৃহৎ পরিসরের লক্ষ্যে আজ আরো একটি শু রুমের উদ্বোধন করা হয়। এখানে নতুন ও পুরাতন মোবাইল কেনা বেচায় নিশ্চয়তা সহ নানা সুবিধা দেয়া হচ্ছে। এসব অফার চলবে ঈদ পর্যন্ত।

You might like