দোহারে মোবাইল কোর্টে ৫ জনকে জরিমানা

মাকসুমুল মুকিম দোহার-নবাবগন্জ, (ঢাকা) :

ঢাকার দোহারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১৩ মার্চ(বুধবার) দুপুর উপজেলার জয়পাড়া বাজার এলাকায় এ মোবাইল কোট পরিচালনা করেন

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান।

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং কৃষি বিপণন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৫টি মামলায় ০৫ জনকে সর্বমোট ৫,০০০/-(পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার ভূমি মো মামুন খান বলেন, অভিযান পরিচালনাকালে পাইকারী ও খুচরা বাজারে যথাযথভাবে ভাউচার/রসিদ সংরক্ষণ এবং যাতে কেউ অবৈধ মজুদ না করে সে বিষয়ে সতর্ক করা হয়। এসময় পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দকে সরকার নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণে দোহার উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

মোবাইল কোটে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

 

You might like