রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন, ৯টি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ফার্নিচার মার্কেটে লাগা আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সেটি তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান জানান, ফার্নিচারের ৬ জন মালিকেন ৭টি ও লেপ-তোশকের ১ মালিকের ২টি টিনশেডের দোকান পুড়ে গেছে। এসব দোকানে বিভিন্ন ধরনের মালামাল ছিল।
বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার গোলাকান্দাইল ফার্নিচার মার্কেটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুতের তারে পাখি বাসায় শর্ট-সার্কিটে লেপ-তোশকের দোকানের তুলায় পড়ে আগুন ধরে যায়। পরে পুড়ো ফার্নিচারের দোকানে আগুন লেগে যায়। এতে ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়।

You might like