

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৭ মার্চ ২০২৪
প্রায় ৭ ঘন্টা পর জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধার অভিযান শেষ হতে আরও ৭/৮ ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ১২টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আছে।
চট্টগ্রামস্থ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাত জানান, বিজয় এক্সপ্রেসের নয় বগি লাইনচ্যুত হওয়ার পরেই আমরা চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসেছি। রাত ৯ টা ৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমাদের কাজ চললাম রয়েছে। আগামীকাল (সোমবার) ভোর ৫টায় বগিগুলো উদ্ধারের কাজ সম্পন্ন হতে পারে। তবে এ বগিগুলো উদ্বারের পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আনুমানিক সকাল হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায় জেলার নাঙ্গলকোটের হাসানপুরে ট্রেনের বগিগুলো অন্ধকারের মাঝে লাইট জ্বালিয়ে উদ্ধার কাজ করছেন শতাধিক রেল শ্রমিক। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারবে।
এদিকে দূর্ঘটনার কারন জানতে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।










