তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে জলিল (২৪) ছেলে ইয়াসীন আলী (২৩) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (০৮ মে) সকালে উপজেলার খয়খাটপাড়া এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে।ঘটনার পর ভারতীয় থানা পুলিশ মরদেহ দুটি নিয়ে গেছে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল ও তিরনইহাট ব্রমতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই দুই যুবক গরু চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রকাশিত :  বুধবার,  ০৮  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like