রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে পেশাদার সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মুড়াপাড়ার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, সাংবাদিক নাসরিন গীতি, আহমেদ উল্লাহসহ গুণীজনেরা।

প্রশিক্ষণ কর্মশালায় সার্বজনীন মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার ও “সাংবাদিকদের ভূমিকা” বিষয়ক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

প্রকাশিত :   শনি বার,  ১১  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like