

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১২ মে ২০২৪
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া পাঁচজনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী জহিরুল হক সেলিম এসব তথ্য জানান।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত ১৮ জন আসামীদের মধ্যে শুধুমাত্র যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামী আদালত কাঠগড়ায় উপস্থিত থাকলেও সবাই অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরনে জানা যায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে হত্যা করা হয়। তৎসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বাচ্চুর চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় যুবলীগ নেতা জামাল উদ্দিনের সাথে বিরোধ সৃষ্টি হয়।
পরে জামাল উদ্দিনের উপর হামলা করে আহত করে। এ বিষয়ে জামাল উদ্দিন নিজে বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলার করার পর চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বাচ্চুর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে।
পরে ২০১৬ সালের ৮ জানুয়ারি রাত আটটায় বাড়ি থেকে যুবলীগ নেতা জামাল ঢাকায় যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের পদুয়ায় সড়কের উপরে চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে ২৩ জনকে আসামী করে মামলা করেন।
প্রকাশিত : রোব বার, ১২ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










