মনপুরায় হত্যাচেষ্টার মামলায় আসামি গ্রেফতার

মনপুরা (ভোলা) প্রতিনিধি : ভোলার মনপুরায় জমিজমা সংক্রান্ত জের দরে দেশীও অস্ত্র দা দিয়ে এক প্রতিপক্ষ কে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে মনপুরা থানা পুলিশ।

সোমবার (১৩ মে) রাতে মনপুরা থেকে রাতের আধারে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের তুলাতুলি থেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ মে) প্রধান আসামি ফজলুল হক কে ভোলা জেলা কারাগারে প্রেরণ করেছে মনপুরা থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে
জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধী চলছে বাসেদ চৌকিদার ও ফজলুল হক এর পরিবারের মাঝে।

রবিবার(১২ই মে) সকাল ৮ টায় চিকিৎসা জন্য কোড়ালিয়া বাজারে পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম এর কাছ থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরার পথে। পথ অবরোধ করে বাসেদ চৌকিদার কে হত্যার উদ্দেশ্যে দেশীও অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে।আত্মরক্ষাতে ডান হাত দিয়ে রক্ষা করতে গেলে ডান হাত মাঝ থেকে বিচ্ছেদ হয়ে যায় । আহত বাসেদ চৌকিদার এর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত ফজলুল হক স্থান ত্যাগ করে পালিয়ে যায়। বাসেদ চৌকিদার কে উদ্ধার করে মনপুরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। আহত বাসেদ চৌকিদার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উক্ত ঘটনায় আহত বাসেদ চৌকিদার এর ছেলে মোঃ শামীম বাদী হয়ে মনপুরায় থানা মামলা করেন। মামলায় ফজলুল হক কে আসামী করা হয়েছে।

এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

প্রকাশিত :   মঙ্গল বার,  ১৪  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like