দোহারে ‘জিরো বাজেট বনায়ন’ চারা উৎপাদন কর্মসূচির উদ্বোধন

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : সবুজ বনায়ন ও কীটনাশকমুক্ত ফলজ সারা দোহারসহ সারাদেশে ছড়িয়ে দিতে কাজ করছে দোহার অর্গানিক অ্যাগ্রো। এরই ধারাবাহিকতায় ঢাকার দোহারে ‘জিরো বাজেট বনায়ন’ এক লাখ দেশজ গাছের বীজ থেকে চারা উৎপাদন কর্মসূচি শুরু করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে উপজেলার দোহার ঘাটা এলাকায় দোহার অর্গানিক অ্যাগ্রোর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল। উদ্বোধক ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিষমুক্ত ফলের গাছ চাষ ও বনায়নে বিশেষ ভূমিকা রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এছাড়া আঞ্চলিক মহাসড়কে কীভাবে বনায়ন করা যায় সেই সকল বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন দোহার অর্গানিক অ্যাগ্রো এর কর্মকর্তারা।

দোহার অর্গানিক অ্যাগ্রোর প্রতিষ্ঠাতা এডমিন নজরুল ইসলামের সভাপতিত্বে ও রাজিব শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা মুকুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে গাছের বীজ রোপণ করেন অতিথিরা। পরে তাদের মাঝে উপহার হিসেবে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন আয়োজকরা।

প্রকাশিত :  শনি বার,  ১৮  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like