ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফুঁসে উঠছে সাগর, আতঙ্ক বাড়ছে উপকূলে 

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা, পটুয়াখালী :

ঘূর্নিঝড় দানার প্রভাবে ফুঁসে উঠছে সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। আতঙ্ক বাড়ছে উপকূলে। দানার প্রভাবে উপকূলীয় এলাকায় গুমট পরিবেশ বিরাজ করছে সকাল থেকে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গত কালের চেয়ে আজ পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

সাগর উত্তাল, থেমে থেমে বৃষ্টি, ধমকা বাতাস এর মধ্যেও অসংখ্য পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটায়।কুয়াকাটা টুরিস্ট পুলিশের সতর্ক শুনছে না তারা।বারবার মাইকিং করে সতর্ক করছেন ট‍্যুরিস্ট পুলিশ।তারপরও সর্বদা পর্যটকের নিরাপত্তায় প্রস্তুত কুয়াকাটা টুরিস্ট পুলিশ।

আবহাওয়ার বুলেটিনের তথ্য মতে,পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় “দানা” আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় (১৬.৭° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ দুপুর ১২ টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ (দুই) নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত নামিয়ে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ইনচার্জ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন, আব্দুল খালেক জানান, ইতোমধ্যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ডেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন সেজন্য আমরা মাইকিং করছি বারবার। ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।

কলাপাড়া আবহাওয়া অধিদপ্তরের ইলেকট্রনিক প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এন্ড পিবিও আব্দুল জব্বার শরীফ জানান, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভারী বর্ষণ,বাতাস ও সাগর নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তাই সবাইকে সর্বোচ্চ নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে।

এদিকে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুত করা আছে ১৫৫ আশ্রয়কেন্দ্র ও ২০ মুজিবকিল্লা এমনটাই জানিয়েছেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like