

ধন্য আমার প্রাণ
আমি ধন্য তোমায় পেয়ে
নতশিরে তোমার পায়,
অবহেলা পেয়েছি শত
ওরা সবাই চলে যায়।

গভীর নির্জন নিশীথে
আমি তোমায় ডাকি,
বিজয়ী আমি তোমাকে
হবো না জীবন দু:খী।
তোমাতে মৃত্যু তোমাতেই জীবন
তোমা বিনা হার মানা,
সৃজিলে তুমি আমায়
তাই আমি তোমার জানা।
দু:খ পায় করেছে জীবনভর
দিয়েছে দু:খের জ্বালা,
জীবনের কতো চড়াই-উতড়াই
দিয়েছো তুমি জয়ের মালা।
যতই আসুক বাধাবিঘœ
গাইবো তোমারই গান,
ধন্য আমি তোমায় পেয়ে
ধন্য আমার প্রাণ।
যদি ঈশ্বরে না পাই
আমার অনিয়মের চলাতে
বিষন্ন আমার মন
অবিরত হৃদয়ে ঝড় উঠে
একদিন জীবনের অবসাদ ঘটবে
জানি সেদিনই জগতের শেষ সময়!
আমার ঘর বাধা আবার
স্বপ্নগুলো পোড়া দেহ মাটিতে মিশবে।
জীবনের ক্ষণে ক্ষণে আমার আগুন জ্বলে
অনন্তকাল যদি ঈশ্বরে না পাই।










