

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ট্রেলিয়ান প্রবাসী কলেজ শিক্ষক প্রবাসী আশ্রাফুল মিনহাজ মিলন এর অর্থায়নে মরহুম পিতা আবিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও মা আমেনা বেগমের অনুদান পরিবারের পক্ষ থেকে এলাকার গরীব দুঃখি মানুষের মাঝে খাদ্যসামগ্রি ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার(৩ জানুয়ারি) বিকালে উপজেলার রূপসা এলাকায় বদিউজ্জমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিউল ইমাম বাবুর সভাপতিত্বে ও এটিএম নুরুল্লাহ‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক আশ্রাফুল মিনহাজ মিলন, নারায়নগঞ্জ পিবিআই‘র পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ, ফারুক হোসেন, ইউপি সদস্য দোলোয়ার হোসেন, খোরশেদ আলম পাটওয়ারী, মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আবিদ আলী নি:সন্দেহে একজন ভালো মানুষ ছিলেছে। গরীব ও অসহায়দের সহায়তা করতে তার সকল সময় অবদান ছিল। তারই ধারা বাহিকতা অব্যাহত রাখতে ফাউন্ডেশনের উদ্যোগে আগামীতে আরো বড় পরিসরে ব্যাপক কর্মকান্ড নেওয়া হবে যাতে অত্র এলাকায় একটি বৈসম্যহীন স্বচ্ছল সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায়। আলোচনা শেষে ১৫জনকে শিক্ষাবৃত্তি ও শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রি প্রদান করা হয়।
০৩ জানুয়ারি ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










