প্রেমিক-প্রেমিকার অনৈতিক কাজের ভিডিও ধারণ : মা-ছেলেসহ আটক ৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে প্রেমিক-প্রেমিকাকে রুম ভাড়া দিয়ে তাদের অনৈতিক কাজের ভিডিও ধারণ করে তিন লাখ টাকা চাঁদা দাবি করায় মা, ছেলেসহ চারজনকে আটক করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) আটকদের পাবনা জেলহাজতে পাঠানো হয়।

শনিবার রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়ি সরবরাহকারী মেসার্স আশিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতিকুর রহমান আতিকের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন পাবনা আইনজীবী সহকারী ঈশ্বরদী শহরের পিয়ারপুরের প্রয়াত শহীদুল ইসলাম ওরফে শহিদুল মহরির স্ত্রী মোছা. রেবেকা সুলতানা (৩৮), তার ছেলে মো. শাহরিয়ার ইসলাম রাতুল (২০), শহরের মধ্য অরনখোলা আলহাজ ক্যাম্প এলাকার মৃত মোহাম্মাদ আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৫), সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকার মৃত রানা প্রামাণিকের ছেলে মো. সজিব হোসেন (২০)।

সম্পর্কে তারা পরস্পর মামাতো ও খালাতো ভাই। ভুক্তভোগী মো. রুহুল আমিন (৩৮) জানান, দীর্ঘদিন ধরে তার সঙ্গে এক নারীর পরকীয়া প্রেম চলছিল। ঘটনার দিন দুপুরে প্রেমিকার সঙ্গে রেবেকার ভাড়া বাড়িতে যান তিনি। সেখানে দুই হাজার টাকা দিয়ে দুই ঘণ্টার জন্য একটি রুম ভাড়া নেন তিনি।

তাদের রুমের দৃশ্য রেবেকা ও তার ছেলেসহ কয়েকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ওই ভিডিও দেখিয়ে তিন লাখ টাকা দাবি করে আটকিয়ে রাখেন তারা (আসামিরা)।

তিনি আরো জানান, বিষয়টি মোবাইলে ফোনে তার এক শুভাকাঙ্ক্ষীকে জানান তিনি। পরে তার বড় ভাই মকছেদ আলী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ওই বাড়ি থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

রেবেকা সুলতানা জানান, ঘটনার দিন আমিন ও তার প্রেমিকা সময় কাটানো কথা বলে রুম ভাড়া নেন। এরপর তারা অনৈতিক কাজে লিপ্ত হন। তার ছেলে, বোনের ছেলেসহ কয়েকজন বাসায় এসে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখেন। তাদের ভিডিও ধারণসহ আটক করে টাকা দাবি করেন তারা।

এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় আনে। বাড়ির মালিক আতিকুর রহমান আতিক জানান, তিনি ঢাকায় রয়েছেন। তার বাড়ির তিনতলা ভাড়া নিয়ে রেবেকা তিন মাস ধরে অনৈতিক কাজ চালিয়ে আসছিলেন। শনিবার রাতে তাদের আটক করে থানায় নিয়ে গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, আসামিরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসাসহ আটক বাণিজ্য চালিয়ে আসছিলেন। মেয়ে দিয়ে বিভিন্নজনকে ফাঁসিয়ে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন তারা। আটকসহ চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের আদালতে পাঠানো হয়েছে। আর উদ্ধার করা ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রোববার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

You might like