চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল, সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক হান্নান নির্বাচিত

গাজী মোহাম্মদ মহসিন ও সজীব খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর পৌর শাখার ১৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মোঃ বাবুল মাল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ডাঃ শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হান্নান বেপারীকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৫মার্চ) বিকেলে বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

ইফতার মাহফিল শেষে সম্মেলনে নতুন কমিটি নাম ঘোষনা করেন চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেন মাঝি। সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডঃ হারুন অর রশীদ ও ১৪নং ওর্য়াড বিএনপির সমন্বয়ক মোঃ সালমান শেখ, মাঈনুল হক জীবন।

এ সময় তিনি নিবনির্বাচিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সবাই মিলে একত্রে কাজ করার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য ১৪নং ওয়ার্ড বিএনপির বাবুল মাল এর আগে সাধারণ সম্পাদক এবং আলমগীর পাটওয়ারী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন, সাংগঠনিক সম্পাদক হান্নান বেপারী পৌর যুবদলের নের্তত্ব দিয়েছেন।

নিবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

প্রকাশ : রোববার, ১৬ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like