

মোঃ আঃ কুদ্দুস মনোহরদী,নরসিংদী।
মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার মনোহরদী মডেল মসজিদ অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লুঃফর রহমান অতিরিক্ত সচিব (অব:)গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর ও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ইনচাজ মুহাম্মদ আব্দুল জব্বার , মোঃ আমিনুর রহমান সরকার (দোলন) সদস্য সচিব,মনোহরদী উপজেলা বিএনপি , বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোহরদী উপজেলা দক্ষিন আমির মাওলানা মোঃ সানাউল্লাহ,ও উত্তরের আমির মোঃ ইকবাল হোসেন,

বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোহরদী উপজেলা দক্ষিন আমির মাওলানা মোঃ সানাউল্লাহ বলেন, রমযনের রোযা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। ঈমান, নামায ও যাকাতের পরই রোযার স্থান। রোযার আরবি শব্দ সওম, যার আভিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয় প্রত্যেক সজ্ঞান, বালেগ মুসলমান নরনারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোযাভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমযান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকীম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েযনেফাসমুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমযান রোযা রাখা ফরয। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন
(তরজমা) হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।-সূরা বাকারা (২) : ১৮৩
মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন দৈনিক মানব জমিন ,মো. রেজাউর রহমান ভোরের দর্পণ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাকী বিল্লাহ নয়া দিগন্ত কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম আজকের পত্রিকা ,দপ্তর সম্পাদক মোঃ তানভীর আহমেদ রূপালী বাংলাদেশ প্রচার সম্পাদক, নির্বাহী সদস্য মোঃ হারুন অর রশিদ যুগান্তর মোঃ মোসাদ্দেকুর রহমান খান দৈনিক সংগ্রাম জেএম শাহজাহান মোল্লা আমার বাঙলা মোঃ মোজাম্মেল হক সময়ের আলো মাহবুবুর রহমান সোহেল দৈনিক সংবাদ শরিফুল ইসলাম শামীম দৈনিক জনতা আবুল কালাম নরসিংদী টিভি মোঃ নূরুল আমিন ফরাজি দৈনিক স্বাধীন বাংলা মোস্তাকিম মিরাজ গ্রামীন দর্পণ প্রতিদিন মোঃ নাজমুল সাখাওয়াত হোসেন দৈনিক ইত্তেফাক মোঃ ইমাম হোসেন রিপন জনকণ্ঠ মোঃমোবারক হোসেন দৈনিক বাংলাদেশ সমাচার মোঃ আঃ কুদ্দুস দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভেশন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
পরিশেষে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব।
প্রকাশ : রোববার, ১৬ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন










