মুক্তিযোদ্ধা রুহুল আমিনের দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ (চাঁদপুর)সংবাদদাতা :
চাঁদপুর ফরিদগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৯০) বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে শনিবার রাতে ইন্তেকাল করেন ( ইন্নালি— রাজেউন)। মৃত্যু কালিন তিনি তিন ছেলে ,তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযায় বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ উপস্তিত ছিলেন।জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়েছে।

আওয়ামী শাসন আমলে অন্যায় ভাবে তাকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে তার ছেলে মোহাম্মদ আলী জানিয়েছেন। এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানাতে জেলা পুলিশ লাইন খেকে একটি টিম ও ফরিদগঞ্জ থানা থেকে এএসআই অরিফকে পাঠনো হয়েছে।

এরই মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান উপস্থিত হয়ে গেজেটে নাম না থাকায় জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে রাষ্ট্রীয় সালাম না জানিয়েই পুলিশসহ ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভুমি) জাহিদ হাসান। এ ঘটানায় এলাকার লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন লোকজন জানায়, প্রশাসনের কান্ড জ্ঞানের অভাবে গেজেট না দেখে সকল প্রস্তুতি নিয়ে জানাযার নামাজে এসে ফেরত যাওয়া খুবই দু;খ জনক।

প্রকাশ : রোববার, ১৬ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like