সুন্দরগঞ্জে দু’পক্ষের মারামারিতে নিহত ১, আহত ১১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দু’পক্ষের মারামারীতে বাদশা মিয়া (৬০) নামে একজন নিহত ও উভয়পক্ষে অন্ততঃ ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে বাদশা মিয়া রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার (১৯ এপ্রিল) উপজেলার মন্ডলেরহাট বাজারে রাস্তার ধারে অবস্থিত আ’লীগ নেতা বাবুর ঔষধের দোকানের সামনে দু’পক্ষের মারামারি হয়। এতে উভয়পক্ষে আহত হন অন্ততঃ ১১জন। আহতদের মধ্যে অধিকাংশই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে বাদশা মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা আরো জানান, গত শনিবার জনৈক শফিকুল ইসলাম ওরফে শফিক মোটরসাইকেল চালিয়ে বাবুর দোকানের সামনে রাস্তার ধারে বেঞ্চে ধাক্কা দেয়। এতে বেঞ্চে বসে থাকা ২ ব্যক্তি পড়ে যান। এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে মারামারি বাধে। পর্যায়ক্রমে সৃষ্টি হয় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম বাদী হয়ে একপক্ষে ও গোলাম কাদের অপর পক্ষে (নিহত বাদশা মিয়ার পক্ষে) থানায় পৃথক দু’টি মামলা করেন।

ছাপড়হাটী ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, শফিক বিএনপি করেন। বাদশা মিয়া কোন রাজনীতি করেননা। বিষয়টি তিলকে তাল করা হয়েছে। এটা কোন রাজনৈতিক ঘটনা নয়। তবে, অন্য কোন ঘটনা থাকতে পারে। ঔষধের দোকানদার বাবু আওয়া মীলীগ করে। বাবু একই গ্রামের মৃত মহসিন আলী মাষ্টারের ছেলে।

থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ মামলা দু’টির তদন্তকারী কর্মকর্তা (আইও) জানান, বাদশা মিয়া মারা যাবার বিষয়টি তিনি শুনেছেন। পূর্বের কর্মস্থল অন্য জেলায় কোর্টে স্বাক্ষী দিতে গেছেন। তাই, তিনি আর বেশি কিছু বলতে পাচ্ছেননা।

থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদশা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বক্কর সিদ্দিক/প্রিয় সময়

প্রকাশ : মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like