

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
সম্প্রতি “আজকের পত্রিকার” ইসলামপুর প্রতিনিধি এম.কে. দোলন বিশ্বাস কর্তৃক গত ১৬-০৬-২০২৫ খ্রিষ্টাব্দ ২২.১৪ ঘটিকার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে Dulon Biswas নামে আইডি থেকে একটি পোস্টে ইসলামপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ সাহেবকে নিয়ে কিছু বিভ্রান্তিকর, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা হয়েছে।

উক্ত পোস্টে বলা হয়েছে যে, তাঁর দায়িত্ব পালনকালে “পুলিশ বাদী হয়ে একাধিক গায়েবি মামলা” দায়ের করা হয়েছে—যা সম্পূর্ণরূপে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য।
এসব কথা বলেছেন, সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা পুলিশ সুপার জামালপুর জেলা
তিনি বলেন, আমি, জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে স্পষ্টভাবে জানাতে চাই, জামালপুর জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং আইনানুগতার মাধ্যমে জনগণের সেবা প্রদান করে আসছে। ইসলামপুর থানার সাবেক ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ একজন দক্ষ, নিষ্ঠাবান এবং সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়ে থানার কার্যক্রমে শৃঙ্খলা, জনবান্ধব আচরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা ছিল প্রশংসনীয়।
“গায়েবি মামলা” সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক এবং এর কোনো সত্যতা নেই। পুলিশ কখনোই কাউকে রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি করে না এবং কোনো মামলাই হয়রানিমূলকভাবে দায়ের করা হয়নি। পুলিশের কার্যক্রম সর্বদা যথাযথ তথ্য-উপাত্ত, ভুক্তভোগীর অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরিচালিত হয়।
সাংবাদিকতা একটি মহান পেশা—যার প্রধান ভিত্তি সত্য ও নিরপেক্ষতা। দায়িত্বশীল সংবাদকর্মীর উচিত তথ্য যাচাই করে, বস্তুনিষ্ঠতা বজায় রেখে জনসাধারণের সামনে কোনো মতামত বা অভিযোগ উপস্থাপন করা। দুঃখজনকভাবে, এম কে দোলন বিশ্বাস তাঁর পোস্টে একজন সৎ ও সম্মানিত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে অত্যন্ত অপেশাদার আচরন করেছেন।
আমরা আশা করি, সংশ্লিষ্ট সাংবাদিক ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং বিভ্রান্তিকর ও অপসাংবাদিকতা থেকে বিরত থাকবেন। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা পুলিশ গুরুত্ব সহকারে বিবেচনা করবে। জেলা পুলিশ জামালপুর সবসময় জনগণের পাশে থাকবে—আইনের শাসন, ন্যায়বিচার এবং সেবার মানসিকতা নিয়ে।
বুধ বার, ১৮ জুন ২০২৫

সবচেয়ে বেশি পঠিত
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








