

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলাহুল মাদারিসিল ক্বওমিয়া আল আরাবিয়া হোসেনপুর শাখার উদ্যোগে কওমী মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এক ব্যতিক্রমধর্মী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন ২০১৫ খ্রি. সোমবার উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিমায়ে হোসেনপুরের ১৩৪টি কওমী মাদরাসার মোহতামিম ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সংবর্ধনা ও তরবিয়তি সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদ ও বাংলাদেশ কমওমী মাদরাসা শিক্ষাবোর্ডের কিশোরগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফিকুর রহমান জালালাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্নাঢ্য আয়োজনে হোসেনপুর উপজেলার কওমি মাদ্রাসার ৭৩ জন মেধাবী শিক্ষার্থীর আঞ্চলিক শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ শায়েখুল হাদিস আল-জামিয়াতুল এমদাদিয়িার মোহতামিম আল্লামা মাওলানা এমদাদুল্লা, তারাপাশা জামিয়া নূরানিয়া কওমী মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি আবুল বাশার প্রমূখ। এ সময় সংবধর্না প্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী তাদের আনন্দ ও উৎসাহ অভিব্যক্তি প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে ১৩৫টি মাদরাসার ৭৩ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সোম বার, ২৩ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন










