হোসেনপুরে কিশোরীদের স্বপ্নের মেলা অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি  :

কিশোরগঞ্জের হোসেনপুরে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আওতায় বাল্য বিবাহের হাড় গ্রাস করনে স্বপ্নের মেলা সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ বাজার কামাল সরকারের বাড়ীতে এ স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়। ব্র্যাক হোসেনপুর শাখার আইনী সুরক্ষা কর্তৃক আয়োজিত কর্মসূচীতে উপজেলার ১৩ থেকে ১৭ বছর বয়সী ২৫০ জন কিশোরীদের নিয়ে ২৪টি সেশনে নারীর ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা এবং নারীদের শারিরীক সমস্যা সর্ম্পকিত জ্ঞান দানের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমান চৌদার গ্রামের কর্মসূচী পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এর কার্যপরিধি বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য রাখেন পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিত সরকার, ব্র্যাক কিশোরগঞ্জ জেলার ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) মজিবুর রহমান। ব্র্যাক হোসেনপুর শাখার এ কর্মসূচীর অফিসার বিলকিস আক্তার জানান ২৫০ জন কিশোরীকে বিগত ২ বছর যাবত প্রতিমাসে নারীদের পিরিয়ড কালিন বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করে আসছে।

হস্পতিবার, ২৬ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy