ফেইসবুক পোস্ট : ঘর পেল খোকন, ফিরল হাসি

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার গ্রামের অসহায় ও অসুস্থ্য খোকন মিয়া (৫৬) একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবন করছিলেন। বাঁশ ও পলিথিনে তৈরি সেই অস্থায়ী ঝুপড়িটি ছিল তার একমাত্র আশ্রয়স্থল। বর্ষায় বৃষ্টির পানি ও শীতে ঠান্ডা ঢুকতো অবলীলায়। সন্তান সন্তোতি নিয়ে অসহায় দরিদ্র এই খোকন মিয়া দিনের পর দিন জীবনের কঠিন বাঁচা-মরার লড়াই লড়াই করে যাচ্ছিলেন দিনের পর দিন। উপজেলার পিতলগঞ্জ গ্রামের যুবসমাজর আইকন মধ্যবিত্ত পরিবারের সন্তান এসএম মিজানুর রহমান মামুন এগিয়ে আসেন হতদরিদ্র খোকনের পাশে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পেস্টে সহযোগীতা চেয়ে খোকনের অসহায় জীবনের চিত্র তুলে ধরেন। তার মানবিক এ পোস্টে সাড়া দেন দেশে ও প্রবাসে অবস্থানরত অনেক হৃদয়বান দানবীর ব্যক্তি।

‎মামুন বলেন,’বারবার পোস্ট দিয়েছি, মানুষের কাছে গিয়েছি। কেউ সাহায্য করেছেন হাসিমুখে, কেউ আবার কটাক্ষও করেছেন। তবুও হাল ছাড়িনি, মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য এই বিশ^াসকে সামনে রেখে এগিয়েছি। এতে হৃদয়বান ব্যক্তিবর্গ ২শ,৫শ, ১ হাজার ৫ হাজার টাকা করে দিয়েছেন। সকলের সম্মিলিত সহযোগীতায় আজ খোকনের জন্য মাথা গোঁজার ঠাই হিসাবে বসবাস যোগ্য দেড়লক্ষ টাকা ব্যয়ে একটি টিনের ঘর নির্মান করা সম্ভব হয়েছে। এতে আমি আনন্দিত হয়েছি।

‎স্থানীয় ইউপি সদস্য ও সুশীল সমাজসহ গোবিন্দপুর ইউপি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল বলেন মামুনের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসিত, এ শুধু অনুকরণীয় নয় বরং সমাজবদ্ধ মানুষ অসহায় মানুষের পাশে দাড়াতে আরো উৎসাহিত হবে। গককাল মঙ্গলবার সকালে খোকন মিয়ার হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত খোকন মিয়া কৃতজ্ঞতার সাথে বলেন,’জীবনে ভাবিনি এমন একটা ঘর আমি পাব। মামুন ভাইয়ের মাধ্যমে মানুষ শুধু ঘর দেননি, আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। যেসব দেশী ও প্রবাসী ভাইরা টাকা দিয়েছেন তাদের জন্য আমি সারা জীবন দোয়া করবো।

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy