হোসেনপুরে স্পন্দন রক্তদাতা সংস্থা’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে স্পন্দন রক্তদাতা সংস্থা’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গত ‎শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকীতে স্ব-গৌরবে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলার অসুস্থ্য মানুষের সেবায় পাশে থাকা সর্বোচ্চ রক্তদাতা, দায়িত্বশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাসহ ‎৯০ জন কে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্পন্দন রক্তদাতা সংস্থা’র উপদেষ্টা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকো বলেন অসুস্থ্য রোগীদের সংকটাপন্ন অবস্থায় রক্তের প্রয়োজনে এ সংগঠনের মাধ্যমে অবগত করলেই তাদের নিজ তাগিদে স্বেচ্ছায় রক্ত দিয়ে জীবন বাঁচাতে পাশে থাকে। এটা নিঃসন্দেহে একটি মহৎ স্বাস্থ্যসেবা। এই স্বেচ্ছাসেবী সমাজসেবকদের ধন্যবাদ জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান। স্বাগত বক্তব্য রাখেন হোসেনপুর সরকারি কলেজের অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, ‎মানবিক যোদ্ধা ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন।

পরে বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতাদের অন্যতম ১৪৩ বার রক্তদানকারী নজরুল ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের সর্বোচ্চ রক্তদাতা তানিয়া ইয়াসমিন, আবদুল হালিমসহ কিশোরগঞ্জ জেলার শতাধিক স্বেচ্ছাসেবী রক্তদাতাবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ।

শনিবার, ০৫ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy