

রফিকুল ইমলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) :
আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে হোসেনপুর উপজেলার নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াত শিবির ও এনসিপি কটুক্তির প্রতিবাদে কঠোর হুসিয়ারী দিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, ফরিদ আহমেদ, সেলিম মাহবুব সবুজ, এআই খান শিবলু, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান লিমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়াসহ উপজেলা, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বাক্কার ছিদ্দিক, সিদলা ইউপি সভাপতি শফিকুল ইসলাম, জিনারী ইউপি সভাপতি বাহার উদ্দিন, সাধারন সম্পাদক বাবুল মিয়া। সমাবেশ শেষে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিশাল বিক্ষোব মিছিলটি উপজেলা পরিষদ ও পৌরএলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল মোড়ে এসে পুনরায় পথসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ









