

সজীব খান, চাঁদপুর।
চাঁদপুরে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, ৯ সেপ্টেম্বর বেলা ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিঁথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী রনি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর প্রকৌশলী রাহাত আমীন পাটওয়ারী, চাঁদপুর মডেল থানার অফিসাস ইনচার্জ মোঃ বাহার মিয়া, এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, বাগাদী গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কামরুল হোসেন, চান্দ্রা নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা এটিএম মোস্তফা, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম, শিশু পরিবারের শিক্ষার্থী কুলছুমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষািকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেওলায়াত পাঠ করেন শাহতলী কামিল মাদ্রাসার মোঃ বেলাল হোসেন, গীতা পাঠ করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কিশোর কুমার দাস।
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫













