

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের এ দিনে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির সিনিয়র সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার রিনা, পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি সালমা খাতুন, ইউনিয়ন বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক রাকিবা, সাবেক মহিলা কাউন্সিলর ও পৌর ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি মনোয়ারা খাতুন, মহিলা দলের নেত্রী চায়না খাতুন পপি, নবীনা মল্লিক, ফাতেমা, রুপালি, জ্যোতি, রবিউস সানি, কনা, নাজু, ওমরা, আরবি সং ও জাকিয়াসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও প্রেরণা হয়ে আছে। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫













