

আমার গাঁয়ে জন্ম নিল মেহনতি নেতা,
নদী বাঁধ দিয়ে তিনি ধরেছিলেন ছাতা।
নাম যে তাঁর কমরেড তোয়াহা, কেন যাব ভুলি?
হৃদয়ের খাতায় তাঁর নাম রাখিলাম তুলি।
কমরেড, তোমায় ভুলি কী করে বলো,
লড়াইয়ের বাতি জ্বেলেছিলে তুমি আলো।
ভাষার জন্য গলা ছেড়েছিলে সেদিন,
শত্রুর চোখে তুমি ছিলে কঠিন।

ঢাকা কলেজে শিখিলে কতই সুন্দর পথ,
বিশ্ববিদ্যালয়ে নিয়েছিলে স্বাধীনতার শপথ।
ফজলুল হক হলে জেগেছিলে তুমি,
পোস্টারে লিখেছিলে কথা ছিল দামি।
হাজিরহাটের মাটি ডেকেছিল তোমায়,
স্বপ্নে সাজিয়েছিলে স্বাধীনতার মেলায়।
ছিলেন তিনি জনমানুষের প্রিয়তম নেতা,
মেহনতি মানুষের পক্ষে বলিতেন যে কথা।
গোপনে থেকেও তুমি বলেছিলে কথা,
বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলে যথা।
কমরেড তোয়াহা, তুমি যে আলোর রেখা,
সত্যের পথে তুমি জ্বলবে একা।
সময় পেলে দেখে যেও তাঁর সেই কবরস্থান,
তাঁরই স্মরণে মন আমার করে আনচান।
নাম: রাকিবুল ইসলাম রাহান
বর্তমান ঠিকানা: কমলনগর,লক্ষ্মীপুর
ই-মেইল: rakibulislam.writer@gmail.com
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫













