

– যুবক অনার্য
দোকানীকে বলেছি – আর কয়েকটা দিন
তারপর তোমার সকল পাওনা
একসঙ্গে শোধ করে দেবো

বউটাকে বলি- দুই যুগ আগের কেনা
নষ্ট ফ্রিজটা বদলে নেবো শীঘ্রই
সামনে আসছে শুভদিন
ছেলেটাকে বলি- চিন্তা করিস না বেটা
অমল বাবুর মতো আমিও আমার ছেলেকে
কিনে দেবো একখানা এন্ড্রয়েড সেট
আর মাত্র কয়েকটা দিন
মেয়েটাকে বলি- তোমাকে আর কষ্ট করে
মানিয়ে নিতে হবে না
লোকাল বাসের নোংরা পরিবেশ
অসহ্য যাতায়াত কম্ফোর্ট করে দেবো খুব অচিরেই
শুধু একটা পে-স্কেল পেলেই সামলে নেবো সব
দিনশেষে রাত্রি এলে মাঝরাতে
উপসড়কের মাঝখান দিয়ে হেঁটে যাই
সিগ্রেটে দ্বিগুন উল্লাসে
উড়াই অখন্ড ধোঁয়া
মনে মনে মনকলা খাই
পে-স্কেলের স্বপ্নে বেগতিক দিশেহারা হই
তখন মহামান্য পে-কমিশন
আমার স্বপ্নময় পে স্কেলের
ঘটিয়ে চলে স্বপ্নদোষ
পৃথুলা বধুদের পাশে শুয়ে
ছেনে
ছুঁয়ে
ছিঁড়ে













