সাতক্ষীরায় আ.লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেফতার

জি এম শরিফুল ইসলাম সানু :

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং বিশিষ্ট সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দেকে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শামীমা পারভীন রত্না সাতক্ষীরা শহরের সিটি মার্কেট এলাকার মো. শওকত হোসেনের মেয়ে ও ব্যাংক কর্মকর্তা মিঠু আমিনের স্ত্রী। তিনি সাংস্কৃতিক সংস্থা বর্ণমালা একাডেমির পরিচালক।

ওসি শামীনুল বলেন, আওয়ামী লীগের নেত্রী শামীমা পারভীন রত্নার বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy