সুন্দরগঞ্জে বসতভিটার দখল নিতে মা-মেয়েকে মারপিট

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও মেয়েকে ব্যাপক মারপিটে আহত করে বসতভিটা দখলে নেয়ার পায়তারা করছে একটি মহল। এঘটনায় গুরুতরাহত মা রাশেদা খাতুন ও মেয়ে বুলবুলি খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গত (বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মৃত আঃ বাতেনের স্ত্রী রাশেদা বেগম ও মেয়ে বুলবুলি খাতুনের স্বত্ব-দখলীয় জমি জবর-দখল করতে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটেরা এ মারপিটের ঘটনা ঘটায়।

রাশেদা বেগম জানান, তার মা জীবদ্দশায় ঐ জমি তার নামে হেবা দলিলমূলে হস্তান্তর করেন।পরবর্তীতে সেখান থেকে কিছু অংশ মেয়ে বুলবুলির নামে হস্তান্তর করেছেন।

এরপর রাশেদা বেগমের অন্য বোনেরা দীর্ঘদিন ধরে মিথ্যাভাবে জমিতে অংশ দাবি করছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশে মিথ্যা দাবিদাররা গা ঢাকা দেন। এদিকে, বোন বেহুলা, মোসলেমা, মোর্শেদা ঘটনার দিন জনৈক আলমগীর হোসেন, মজনু মিয়া, আব্দুল হাকিম ওরফে হেসকার, রানু মিয়াসহ ১০/১২ জনের দলবল নিয়ে গাছপালা কর্তন, ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে দিয়ে জায়গা-জমি দখল করতে এসে ব্যাপক মারপিট করে।

এতে রাশেদা বেগম, তার মেয়ে বুলবুলি ও পুত্রবধূ অমিছা বেগম আহত হন। তাদের মধ্যে মা রাশেদা বেগম ও মেয়ে বুলবুলি খাতুনের অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়ায় স্বজনরা তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় রাশেদা বেগমের ছেলে আশরাফুল ইসলাম থানায় অভিযোগ করেছেন।

থানার এসআই শামসুল হক জানান, আশরাফুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। উভয় পক্ষকে আসন্ন শুক্রবার (৩ অক্টোবর) প্রয়োজনীয় দলিলাদি, স্বাক্ষ্য-প্রমাণ নিয়ে থানায় ডেকেছি।

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy