

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্র্যাক অফিস হল রুমে, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) কর্তৃক গ্র্যাজুয়েশন সিরমনি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সিরিমনিতে ব্র্যাক সেলফ কর্মসূচি ২০২৩ সাল থেকে ১৩ থেকে ১৭ বছর বয়সী স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে ২৭ টি জীবন দক্ষতা মূলক সেশন করছে। আজকে যারা বাল্য বিয়ে নামক ব্যাধি থেকে নিজেদের মুক্ত রেখে ১৮ বছর পূর্ণ করেছে সেই সকল স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে গ্র্যাজুয়েশন সিরমনি অনুষ্ঠানে গ্র্যাজুয়েট কিশোরীদর ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
১৮ বছর বয়সে পা রাখা কিশোরীরা ভবিষ্যতে বড় হয়ে কে কি করতে চায় তার অভিব্যক্তি জানান। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা ২৯ জন কিশোরীদের কে ফুলেল শুভেচ্ছায় গিফট ও সনদ প্রদান করেন। কর্মসূচীর ডেপুটি ম্যানেজার মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্র্যাক আইন সহায়তা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক গোলাম শফিউল আলম, হোসেনপুর শাখা ম্যানেজার ইসমাইল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫














