

আনিছির রহমান সুজন :
রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন।
গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা বাজার ও গল্লাক বাজারসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ শেষে কর্মসূচি শেষ হয়। এ সময় সাংস্কৃতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল বিষয়গুলো তুলে ধরা হয়। পথচারী, দোকানদার ও বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দিয়ে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
এ সময় ভার্চুয়ালী হুমায়ুন কবির বেপারী বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা হলো দেশের জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক। জনগণ এ দাবি মেনে নেবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাংস্কৃতিক দলের আহবায়ক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আলী খান, উপজেলা সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কামাল বেপারী, ফয়সাল ভূঁইয়া, শফিক আহাম্মেদ, মাছুম ঢালী, ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজ্জাম্মেল হোসেন বাপ্পী প্রমূখ।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫














