

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বুধবার তিনি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাণী পৌঁছে দেন, সনাতনী ধর্মাবলম্বী মানুষদের কাছে।

এদিন সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় মন্দিরে শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনান্যের মধ্যে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অর্পূব লাল সেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫














