চাঁদপুরে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

সজীব খান, চাঁদপুর।।
চাঁদপুরে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, যারা ওলাম দল করতে তারা অধিকাংশ ইমাম ও কাজী ছিলেন। ফ্যাসিবাদিদের আমলে তাদেরকে চাপ প্রয়োগ করে চাকরিচ্যুত করা হয়েছে। আপনা ওলামা দলকে শক্তিশালী করুন জেলা বিএনপির সকল সহযোগিতা থাকবে। বিএনপির আস্থার দল ওলামা দল। আপনাদের মাধ্যমে ইসলামের প্রচার সাধারণ মানুষের কাছে পৌছে দিবেন।

তিনি আরো বলেন, জামায়াত ভুল তথ্য দিয়ে মানুষকে প্রতারিত করছে। আপনারা আপনাদের জ্ঞানের মাধ্যমে আলেম-ওলামা ও সাধারণ মানুষের মাঝে সঠিক তথ্য পৌছে দিবেন। আপনারা বিএনপির আদর্শগুলো তুলে ধরবেন। আপনারা জনগণকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। আপনারা সঠিক ভাবে কাজ করলে চাঁদপুরের ৫টি আসনে বিএনপি জয় লাভ করবে। আপনাদের আলেম সমাজের কাছে যেতে হবে।

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy