

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পঞ্চগড়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তবঢনে পঞ্চগড়স্থ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ও পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পঞ্চগড়ের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মকবুল হোসেন ও জ্যেষ্ঠ সংবাদকর্মী শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি শহিদুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে সাদেকা সুলতানা, কৃতী শিক্ষার্থীদের মধ্যে বুয়েটের মুনাওয়াত, হাবিপ্রবির আমিনা আশরাফী, ঢাবির শতাব্দী রায় বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাবির হাসনা হেনা মন ও মাফরুহা বেনিস।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতী শিক্ষার্থী ও ৪৮তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত আট জনকে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেকের হাতে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫














