শ্যামনগর উপজেলা জামায়াতের সুধী সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি :

রবিবার (৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন কলেজ অডিটরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।তিনি বক্তব্যে ন্যায়ভিত্তিক সমাজ ও জনগণের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে পিআর পদ্ধতির নির্বাচন অপরিহার্য।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল জলিল।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক অধ্যক্ষ এ. ইউ. এম. গোলাম বারী, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, অধ্যাপক এস এম ফজলুল হক, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলম, সাঈদী হাসান বুলবুলসহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy