

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৭ অক্টোবর ২০২৫
কুমিল্লায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় র্যালি শেষে কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ”একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’’ এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুমিল্লা জেলা শাখা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ তৃপ্তিষ চন্দ্র ঘোষ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিতৈষী সংঘ কুমিল্লা জেলা শাখা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাতুন্নবী মজুমদার সহ অন্যান্য অতিথি বিন্দু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুমিল্লা জেলা শাখা অনুষ্ঠানের আয়োজ করে।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫














