দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ আরিফ ও তার পিতা শেখ মুনছেরের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

শেখ আরিফ বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে সক্রিয় ছিলাম। কিন্তু সম্প্রতি একটি চক্র আমাকে ও আমার বাবাকে (শেখ মুনছের) রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ও আমার ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করতে লিপ্ত হয়েছে। চক্রটি অভিযোগ করে বলেছেন, বিলাসপুরের রাধানগর গ্রামে জাল দলিল করে জমি দখল ও প্রতারণার সাথে আমরা জড়িত। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার এলাকার লোকজন জানেন, আসলে আমি কেমন মানুষ। আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। তাই আমি প্রশাসনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত সহায়তা চাচ্ছি। তিনি আরো বলেন, এর প্রতিকার চেয়ে দোহার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের নিকট আমি একটি স্মারকলিপি প্রদান করার প্রস্তুতি নিচ্ছি।

এ সময় বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, শেখ মুনছের, তৃষা আক্তার, বিল্লালসহ দোহার প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy