চাঁদপুরে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্টে অর্থদণ্ড

সজীব খান, চাঁদপুর।।
চাঁদপুরে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্টে অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়েছে। ৯ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন-এর উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শহড়তলীর বাবুরহাট বাজার এলাকায় তারা মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট অভিযানে বাবুরহাট বাজারের বশির পাটোয়ারীর দোকানীর দোকান থেকে প্রায় ৪৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ অবৈধ পলিথিন বিক্রির দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।

চাঁদপুর জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকেয়া খাতুন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা ও বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে আইন শৃংখলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy