শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ

চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে নিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত বৃদ্ধের নাম গোলাপ রহমান, সে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের হাজী বাড়ির মৃত নজির আহাম্মদের পুত্র।

ঘটনাটি ঘটে গত ৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে একই এলাকার প্রতিবেশী গোলাপ রহমান ফুসলিয়ে কবরস্থানে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের অভিযোগ ওঠে।

পরে ভুক্তভোগী শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত গোলাপ রহমানকে গ্রেফতার করে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy