গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ

গুড নেইবারস্ বাংলাদেশ, দোহার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্যোগে আনন্দ ও শ্রদ্ধার পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে।

৯ই অক্টোবর( বৃহস্পতিবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন এর গুড নেইবার দোহার সিডিপি কার্যালয়ে এ দিবস টি পালিত হয়।

দিনটি উপলক্ষে দোহার সিডিপির আওতাধীন ১৮টি অংশীদার বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক হৃদয়ছোঁয়া মুহূর্ত সৃষ্টি করেন।

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে বিভিন্ন মজার খেলা ও আনন্দঘন কার্যক্রমে অংশগ্রহণ করেন, যা শিক্ষক-শিক্ষার্থীর বন্ধনকে আরও গভীর করে তোলে। শিশুদের পক্ষ থেকে আমাদের স্পনসর্ড শিশু সামিয়া আক্তার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা আবৃত্তি করে, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত সিডিপি ম্যানেজার জনাব বিমল গোলদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।” তিনি শিক্ষকদের সমাজ ও জাতি গঠনে অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং তাঁদের মহৎ পেশার প্রতি সম্মান প্রকাশ করেন।

এ সময় বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপক (সিডিপি প্রোগ্রাম) জনাব উৎসব বৈরাগী, যিনি বলেন, “আমরা এবং আমাদের পরবর্তী কয়েকটি প্রজন্ম হয়তো শেষ প্রজন্ম, যারা এখনও শিক্ষকদের প্রতি আবেগ ও শ্রদ্ধা হৃদয়ে ধারণ করি। আমরা যখনই বাড়ি বা স্কুলে ফিরে যাই, তখনও আমাদের শিক্ষককে খুঁজে নিই — এই সংস্কৃতিই আমাদের মানবতার প্রতিচ্ছবি।”

অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক ও স্পনসরশিপ সাপোর্টার রায়হান সিকদার, যার দক্ষ উপস্থাপনা অনুষ্ঠানকে আরও মনোমুগ্ধকর করে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রেজাউন হোসেন, মেডিকেল অফিসার, এবং জনাব ম্যাথিউ সুজন মণ্ডল, সহকারী অফিসার (সিডিপি প্রোগ্রাম)।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জনাব ম্যাথিউ সুজন মণ্ডল ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy