ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বিজিবির টহল দল কাছে ৪ বাংলাদেশীকে আটক

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওর রানীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ধর্মগড় বিজিবির একটি টহল দল দুপুর ১:৪০ ঘটিকায় সীমান্ত পিলার-৩৭৪/১-এর বিপরীতে ভারতীয় অভ্যন্তরে থাকা চারজনকে আটক করেছে।

মোঃ ইলিয়াস আলী (৭২), পিতা-মোঃ মৃত ইসমাইল, মোঃ আঃ রাজ্জাক (৫৫), পিতা-মৃত ছইব আলী, মোঃ কামাল হোসেন (৩৫), পিতা-ওয়াজুল হক, মোঃ বাদশা মিয়া (৩২), পিতা-মোঃ দেলোয়ার হোসেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা গরুর ঘাস কাটার জন্য ভারতীয় অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। ঘাস কাটার পর তারা ডাঙ্গীপাড়া নামক স্থল দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে। আটকদের প্রত্যেকেই হরিপুর থানার গ্রামের মারাধার এলাকার বাসিন্দা।

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy