‘মানবিক কুড়িগ্রাম’ এর আত্মপ্রকাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
“সবার সাথে- সবার পাশে” এই স্লোগানকে ধারণ করে ‘মানবিক কুড়িগ্রাম’ নামে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে ।

শুক্রবার দিবাগত রাত ৭টায় কুড়িগ্রাম বিজয়স্তম্ভে এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের মুল উদ্দেশ্য হচ্ছে, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, অবহেলিত নারী ও ছিন্নমূল শিশুদের সহযোগিতা ও পুনর্বাসন করা।

সংগঠনটির আহবায়ক হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান পিয়াল, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন সাংবাদিক মনোয়ার হোসেন লিটন, মাহাবুবুর রহমান, স্বর্ণ ব্যবসায়ী আব্দুল মালেক ও সাংবাদিক বুলবুল ইসলাম।
সদস্য সচিব, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাসেল।

কমিটির অনন্য সদস্যরা হলেন, শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী শাহীনুর রহমান শাহীন, আব্দুস সাত্তার, রমজান ও আলামীন।

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy