

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট।
১১ অক্টোবর দুপুরে জৈন্তাপুর উপজেলার লালাখাল (সারী নদী–৩) এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত অভিযানে বালু উত্তোলনে জীবীকা নির্বাহের অভিযোগে ১ শ্রমিককে আটক করা হয়েছে এবং বালু ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ০৪(খ) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বর্তমান সিলেটের সকল উপজেলায় বালু ও পাথর উত্তোলন, পরিবহন ও বিপননের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন সিলেট জেলা প্রশাসন।যার পরিপ্রেক্ষিতে শ্রমিক,মালিক,ড্রাইভার সবাই সমান অপরাধী হলেও শ্রমিকরাই বেশি কারাভোগ করছেন।সিলেটের সাধারণ মানুষের দাবী বালু বা পাথর নয়,শুধুমাত্র কর্মসংস্থান।
অভিযানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, সিলেট এর মিডিয়া সেল জানায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ নিয়মিত চলবে।
রোববার, ১২ অক্টোবর ২০২৫















