

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট।
আজ ১২ তারিখ সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন লাউড়েরগড় এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কতৃক মোবাইল কোর্ট টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
এসময় যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারকালে ৬ জনকে টক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা, হয়।আসামীরা হলেন চরগাও গ্রামের আলী হোসেন (২২), পিতা- বজরু মিয়া,আবুল বাসার (৩০), পিতা- রইছ মিয়া, নবীর হোসেন (২০), পিতা- জজ মিয়া,সাজ্জাদ মিয়া(২৩), পিতা- মো: তারা মিয়া। কাশতাল,শাকিল আহমেদ (২৮), পিতা- আ: ছালাম, ৬. হৃদয় শাহ (২৪), পিতা- মো: আলীম শাহ,- তাহাদের নিকট হইতে অনুমান ৩০০ ঘনফুট বালুসহ ০২(দুই)টি ষ্টীলের নৌকা আটক করা হয়৷

ধৃত আসামীদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ০২(দুই) মাসের সাজা প্রদান করা হয়৷বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানা কতৃপক্ষ।
রোববার, ১২ অক্টোবর ২০২৫















