

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বরিবার (১২ অক্টোবর) দুপুরে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নিবন্ধনকৃতদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হোসেনপুর পৌরসভা সহ উপজেলার ৬টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং এবতেদায়ি, দাখিল ও কওমী মাদ্রাসা সমুহে অধ্যয়নরত ৯ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থী ৫৮ হাজার ৭শ ৬ জন শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানবীর হাসান জিকু জানান, এ পর্যন্ত ১৮ হাজার টিকা গ্রহনকারী নিবন্ধিত হয়েছে। তাছাড়াও লক্ষমাত্রা অর্জনে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৪৪ টি কমিউনিটি টিকাদান কেন্দ্র স্থাপন করে এসব টাইফয়েড টিকা প্রদান করা হবে।
টিকাদান উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইয়াসিন হাসিব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আছমা বেগম, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
রোববার, ১২ অক্টোবর ২০২৫















