

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:
সাতক্ষীরার তালায় নারকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তয়েজউদ্দিন মোড়ল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তয়েজউদ্দিন মোড়ল ওই গ্রামের হেমাদ মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে তয়েজউদ্দিন নারকেল পাড়ার জন্য গাছে ওঠেন। গাছের পাশ দিয়েই পল্লী বিদ্যুতের লাইন গেছে। গাছে উঠে নারকেলের পাতা কাটার সময় অসাবধানবশত বিদ্যুতের তার গায়ে লেগে তিনি বিদ্যুতায়িত হন। এসময় গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড















