হোসেনপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে উম্মুক্ত আলোচনাা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।

হোসেনপুর উপজেলার সর্বত্র বিভিন্ন মসজিদে বেটারী ও মাইক চোরি বৃদ্ধি পাওয়ায় ও মাদকের স্বর্গরাজ্যে পরিনত হওয়ায় এর প্রতিকারে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। কমিটির সম্মানিত সদস্য হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম বলেন মাদক সেবীরা ভাঙ্গারী ব্যবসায়ীদের সহায়তায় ভ্যানে করে মসজিদের বেটারী চুরি করছে। তাই পুলিশকে নানা কৌশলে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার ও সাজা প্রদানে জরুরী কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা কিশোর বয়সি ছাত্ররা বিদ্যালয় চলাকালে ক্লাশ থেকে যাতে বের না হতে পারে এবং নিয়মিত পাঠদানে শিক্ষক সমাজের প্রতি আহবান জানান। হোসেনপুর পৌর প্রসাশক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন হোসেনপুর বাজার ব্যবসায়ীদের নির্ধরিত মূল্যে পন্য বিক্রয় ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত জানান।

সভাপতি কাজী নাহিদ ইভা বলেন ইউনিয়ন পরিষদের নিয়মিত আইন শৃঙ্খলা সভা করন ও গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার জন্য চেয়ারম্যানদের অনুরোধ জানান। হোসেনপুর থানার অফিসার ইনর্চাজ মারুফ হোসেন বিশেষ বক্তব্যে বলেন উপজেলার জিনারী ইউনিয়নে পুলিশ ফাড়ি স্থাপন, বিভিন্ন মসজিদ ও বাসায় চুরি বিষয়ে টহল বৃদ্ধি এবং যানজট নিরসনে পুলিশ মোতায়নের ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক এবিএম চঞ্চল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শাহজান কবির, শিক্ষা অফিসার এমদাদুল হক, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ।

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy