

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা মৌজাস্থ একটি ধানক্ষেত থেকে আনিছুর রহমান (৩৮) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আনিছুর রহমান বামনডাঙ্গা ইউনুয়নের তালুক ফলগাছা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে থানা পুলিশ আনিছুর রহমানের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এর ৩ দিন আগে সন্ধ্যায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আনিছুর রহমান বাড়ি থেকে বেরিয়ে যাবার পর থেকে নিখোঁজ রয়েছেন। দুপুরে বাড়ির পাশে বিলের একটি ধানক্ষেত থেকে বাতাসে ভেসে উঠা দুর্গন্ধের সূত্র ধরে মৃতদেহ সনাক্ত করে থানায় খবর দিলে পুলিশ এসে আনিছুরের মৃতদেহ উদ্ধার করেন।
এসআই মমিনুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার ও সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনিছুর রহমান নিখোঁজের ব্যাপারে আগে কোন জিডি হয়নি।
ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ৩ দিন আগে (মঙ্গলবার) পারিবারিক বিবাদের জের ধরে বাড়ি থেকে বেরিয়ে যাবার পর আনিছুর রহমান আর বাড়িতে ফেরেনি বলে তিনি শুনেছেন।
থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, এব্যাপারে ইউডি মামলার প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ নির্ণয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫













